দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দলের একটি অংশ।
মানববন্ধন আজ মঙ্গলবার দুপুরে নিকলী উপজেলার পুরাতন বাজারে অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, বিএনপি নেতা কামরুল ইসলাম, সাবেক উপজেলা সদস্য আলম মেম্বার, গুরুই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিনুর ইসলাম এবং ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল পাশা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে টাকার বিনিময়ে আত্মীয়করণ করা হয়েছে এবং তোষামোদী ও আওয়ামী দলসমর্থকরা স্থান পেয়েছে। ত্যাগীদের বাদ দিয়ে কমিটিতে জুনিয়রদের প্রাধান্য দেওয়া হয়েছে।
মানববন্ধনে তারা দাবি জানান, কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এমএস/