দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের দুটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় আশুগঞ্জ গোলচত্তর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ বিক্ষোভ শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। এক ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে।
অবরোধ চলাকালে সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া ও জাতীয় নাগরিক পার্টির আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারীসহ বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন সবসময় অবহেলিত এবং এখানে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। বিজয়নগরের ওই দুটি ইউনিয়ন যুক্ত হওয়ায় আশুগঞ্জের সংসদ সদস্য হওয়ার সুযোগ কমবে এবং এলাকার উন্নয়ন ব্যাহত হবে।
বক্তারা দ্রুত চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহাল করার দাবি জানান। অন্যথায় রেলপথ, নৌপথ ও সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুমকি দেন।
সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন।
এমএস/