• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • কলাপাড়া

কুয়াকাটায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নেই, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

কুয়াকাটা প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পটুয়াখালীর সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা পৌরসভা প্রতিষ্ঠার ১৫ বছর পার হলেও গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন পৌর এলাকার বাড়িঘর, হোটেল-রিসোর্ট, হাসপাতাল ও ক্লিনিক থেকে আসা ৮০-৯০ টন বর্জ্য শহরের প্রবেশমুখে খোলা জায়গায় ফেলা হচ্ছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শহরের প্রবেশপথেই গড়ে উঠেছে বড়সড় ময়লার ভাগাড়। গরু-ছাগল, হাঁস-মুরগি এমনকি কুকুর-শুকরের মৃতদেহও সেখানে ফেলা হচ্ছে। দুর্গন্ধে পথচারী ও চালকদের নাক চেপে যাতায়াত করতে হয়। পর্যটন শহরের প্রবেশমুখে এমন পরিস্থিতি ঘুরতে আসা পর্যটকদের বিরক্ত করছে।

রাজশাহী থেকে আসা পর্যটক আলফান ও জেমি বলেন, ‘এভাবে খোলা জায়গায় আবর্জনা ফেলা অত্যন্ত দুঃখজনক। এটি শুধু শহরের সৌন্দর্য নষ্ট করছে না, বরং পর্যটন শিল্পের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।’

ময়লার ভাগাড়কে কেন্দ্র করে অনানুষ্ঠানিক কর্মসংস্থানও তৈরি হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক টোকাই প্রতিদিন স্বাস্থ্যঝুঁকি নিয়ে সেখানে প্লাস্টিক, লোহা ও অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করছে। অনেকে মাসিক বা সাপ্তাহিক বেতনে কাজও করছেন।

পরিবেশবাদী সংগঠন উপরার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ‘নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ পর্যটকদের নিরুৎসাহিত করে। খাজুরা এলাকায় যেভাবে বর্জ্য ফেলা হচ্ছে, তাতে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

চিকিৎসক ডা. মাহমুদুল হাসান অপু জানান, খোলা জায়গায় বর্জ্য রাখলে বাতাসে জীবাণু ছড়িয়ে হাঁপানি, শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ ও এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এছাড়া ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসের মতো সংক্রামক রোগও ছড়াতে পারে। আবর্জনা পোড়ানো হলে ধোঁয়া বায়ুদূষণ ঘটায় ও অ্যালার্জি ও শ্বাসকষ্ট বাড়ায়।

আরও পড়ুন

ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চল অচল

পটুয়াখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ব্যবসায়ীকে লাখ জরিমানা

হিলি স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে ৪৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩.৫ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন হলে বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন ও প্লাস্টিক পুনর্ব্যবহার সম্ভব হবে, পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।

২০১০ সালের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠিত কুয়াকাটা পৌরসভার আয়তন ১২.৭৫ বর্গকিলোমিটার। প্রায় ২০ হাজার মানুষের এই শহরে এখনো নির্দিষ্ট বর্জ্য ডাম্পিং স্টেশন নেই। ফলে শহরের ২ নম্বর ওয়ার্ডের খাজুরা এলাকায় অনানুষ্ঠানিকভাবে বর্জ্য ফেলা হচ্ছে।

এমএস/

  • কুয়াকাটা
  • বর্জ্য
এ সম্পর্কিত আরও খবর
কুয়াকাটায় ৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন সাবেক মেয়র
কুয়াকাটায় ৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন সাবেক মেয়র
ডেঙ্গু প্রতিরোধে কুয়াকাটায় পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে কুয়াকাটায় পরিচ্ছন্নতা অভিযান
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা
পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি প্রশাসক
পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি প্রশাসক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।