দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর এলাকায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার ঘটনায় সান ব্রিকসের আরিফ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ভ্রাম্যমান আদালত সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একটি কৃষি জমিতে অভিযান পরিচালনা করে এ দণ্ড কার্যকর করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করে আসছিল। এর ফলে জমিগুলো উর্বরতা হারাচ্ছে এবং ফসলি জমির ধ্বংস হচ্ছে। দেশের আইন অনুযায়ী, ইটভাটার জন্য কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণভাবে নিষেধ। অবৈধ কার্যক্রম বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জে আই/কে