দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকচাপায় জুবায়েদ আহমেদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়েদ আহমেদ ওই এলাকার মৃত শুকুর মাহমুদের ছেলে। স্থানীয়রা জানান, তিনি প্রতিদিনের মতো সকালে হাঁটছিলেন। এসময় শেরপুরগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে।
এমএস/