দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক নারীকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায়পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয়রা ওই নারীর চুল কেটে তাকে গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপমান করেন। ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ঘটনার পরই ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার অভিযানিক দল অভিযান শুরু করে। অভিযানে গ্রেপ্তার করা হয়: কবির হোসেন (৪৮), রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), মেহেদী হাসান (২১), ইসমাইল (২৫), সিরাজ ওরফে মিরাজ (২৮)।
গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার সাংবাদিকদের বলেন, 'ঘটনার সঙ্গে জড়িত কেউই আইনের বাইরে থাকবে না। খুব দ্রুত বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।'
এমএস/