দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উৎসবমুখ পরিবেশে ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটের ফলাফলে ২০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন নজরুল হক অনু (ইন্টিপেনডেন্ট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাদ চৌধুরী (ইত্তেফাক) পেয়েছেন ১৩ ভোট। এদিকে দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছোটন সাহা (দেশ টিভি)।
শনিবার (১১ এপ্রিল) সকালে ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে টানা ২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে ১৯ ভোট পেয়ে সহ সভাপতি পদে বিজয়ী হয়েছে মো. সুলাইমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাহ উদ্দিন শিপু পেয়েছেন ১৬ ভোট (একুশে টিভি)। সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন লিটন (সময় টিভি) ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম (মানবজমিন) পেয়েছেন ১২ ভোট। যুগ্ম সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামরুল ইসলাম (৭১ টিভি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম রানা (মোহনা টিভি) পেয়েছেন ১৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরে আলম ফয়েজ (যায়যায়দিন)। তার নিতটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (বৈশাখী টিভি) পেয়েছেন ১৫ ভোট।
এছাড়া দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছোটন সাহা (দেশ টিভি) ও নির্বাহী সম্পাদক হয়েছেন মোতাছিন বিল্লাহ (ভোলা দর্পণ)।
নির্বাচনে ৪৬টি ভোটের মধ্যে ৪৫ টি ভোট কাস্ট হয়েছে। ১১ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী।
/অ