দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় মোটর দিয়ে খাল সেঁচে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভালুকা উপজেলার মামারিশপুর এলাকার উজ্জল মিয়ার ছেলে আব্দুল মুমিন (১৮) ও মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাহেদী হাসান (১৯)। দুজনই মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদ্রাসার সামনে খালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে যায় কয়েকজন শিক্ষার্থী। একপর্যায়ে মাহেদী ও মুমিন বিদ্যুতায়িত হন। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এই ঘটনা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/