দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজ হাসান (৫২)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার রাত ১১টার দিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে রাস্তা পারাপারের সময় একটি বাস মুস্তাফিজুর হাসান ও তার স্ত্রীকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর হাসানকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত স্ত্রীকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মুস্তাফিজের অকাল মৃত্যুতে নওগাঁ জেলা পুলিশ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এফএইচ/