দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের ভেলং নামে এক ব্যক্তির বাড়ির পাশে গাছের ওপর উঠে শুয়ে আছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মুহুর্তের মাঝে খবর ছড়িয়ে পড়লে সাপটিকে দেখতে ছুটে আসেন শত শত নারী-শিশুসহ উৎসুক জনতা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে এক শিশু শাক তুলতে ক্ষেতে যাওয়ার সময় গাছের গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখে ভয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে সাপটি খোকসার গাছের ১২ থেকে ১৫ ফুট ওপরে উঠে একটি ডালে শুয়ে পরে।
স্থানীয়রা আরও জানায়, এর আগে অজগর সাপ গাছে উঠার ঘটনা দেখেননি তারা। অত্র এলাকায় বন জংগল না থাকলেও বিগত সময়ের কোনো বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারণা তাদের।
খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগীতায় সাপটিকে বস্তায় ভরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদে স্থানে অবমুক্ত করা হবে।
/অ