দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে এক অনন্য ঘটনার সাক্ষী হলো আফরোজা বেগম জেনারেল হাসপাতাল। বাইক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় থেকেও বিয়ের আসরে বসতে হলো এক হিন্দু যুগলকে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের অস্থায়ীভাবে খালি রাখা অংশে আয়োজন করা হয় এ বিরল বিয়ের।
দুর্ঘটনায় গুরুতর আহত বর আনন্দ সাহার দুই হাত ও একটি পা ব্যান্ডেজে বাঁধা ছিল। তবুও নির্ধারিত লগ্ন নষ্ট না করতে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় সম্পন্ন হয় বিয়ের সকল আনুষ্ঠানিকতা। ধর্মীয় নিয়ম অনুযায়ী আয়োজনের মধ্যে দিয়ে হাসপাতালেই নতুন জীবনে পদার্পণ করেন এই যুগল।
আনন্দ সাহার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শ নিয়েই তারা বিয়ের আয়োজন করেন। কারণ, বরের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, আনন্দ সাহা মানিকগঞ্জ সদরের বাসিন্দা। মোটরসাইকেল দুর্ঘটনায় তার দুই হাত ও এক পায়ে গুরুতর আঘাত লাগে। আজ তার বিয়ের লগ্ন থাকায় পরিবার বিষয়টি আমাদের জানায়। কনসালটেন্টদের সঙ্গে আলোচনা করে রোগীর অবস্থা বিবেচনায় হাসপাতালের কেবিনে নয়, বরং একটি অব্যবহৃত অংশে বিয়ের অনুমতি দেওয়া হয়।
হাসপাতালের পরিবেশে পরিবার, আত্মীয়-স্বজন ও চিকিৎসক–নার্সদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই ব্যতিক্রমী বিয়ে। ঘটনাটি মানিকগঞ্জবাসীর কাছে বিরল ও আবেগঘন এক স্মৃতি হয়ে থাকবে নিঃসন্দেহে।
আরএ