দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দালালমুক্ত বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “যারা দীর্ঘ ১৭ বছর ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার। কিন্তু আজ তাদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। কিছু চক্র আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভ সৃষ্টি করেছে। দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষার জন্য ত্যাগীদের মূল্যায়ন এবং স্বচ্ছ নেতৃত্ব নির্বাচন অত্যাবশ্যক।”
এ সময় জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জসিম শেখ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হাসান ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নওসার শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জে আই/ আরএ