দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বপ্ন দেখে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশের এমন দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একোডেমীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষন মুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা।
তিনি আরও বলেন, দল-ধর্ম যার যার "দেশ আমাদের সকলের। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না। যেই তারুণ্যের বুকের রক্তের বিনিময়ে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমরা সেই তারুণ্য নির্ভর, মানবিক বাংলাদেশ গড়ে তুলব। একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে একজন নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।
জামায়াতের আমির বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন, গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই, কারণ এটা জনগণ চাইবে না। জনগণ শান্তি চায়। জনগনের চাওয়া পাওয়ার কিছু থাকে না। তাদের চাওয়া একটাই নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়েতের কেন্দ্রীয় নির্বহিী পরিষদের সদস্য মোবারক হোসেন, শামিম সাঈদী।
এফএইচ/