দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের সদস্য সচিব রওনক আহমেদ আজিজুলকে (৩৬) আটক করা হয়েছে।
শনিবার মধ্যরাতে তারাকান্দা উপজেলার গোয়াতলা শসার বাজার কেডিএম অটো রাইস মিল থেকে সেনাবাহিনী তাদের আটক করে।
এসময় আজিজুলের বন্ধু মো. সজিব (৩৪) এবং ২৬ বছর বয়সী এক নারীকে আটক করা হয়।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল হেলিম বলেন, বিভিন্ন সময় শোনা যেত মিলটিতে অসামাজিক কার্যকলাপের কথা। আজ গ্রেপ্তার হওয়ার বুঝতে পারছি আসলেই সেখানে তা হয়েছে। আমরা চাই কোথাও যেন এমন অসামাজিক কাজ না হয়।
কেডিএম অটোরাইস মিলের মালিক কমল আগরওয়ালা বলেন, আমি অসুস্থ, ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছি। সকালে শুনেছি রাইসমিল থেকে ম্যানেজার আজিজুল এক নারীসহ তিনজনকে অসামাজিক কার্যকলাপের জন্য আটক করেছে। বিষয়টি দুঃখজনক মেনে নিতে পারছি না। মিলটিতে অসামাজিক কাজ হচ্ছে জানলে আজিজুলকে রাখতাম না। সে দুই বছর ধরে আমার মিলের ম্যানেজার। আমি চাই তদন্তপূর্বক ব্যবস্থা হোক।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, শনিবার রাত ১২টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে আজিজুল, তার বন্ধু সজিব এবং এক নারীকে আটক করে থানায় সোপর্দ করে। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে ময়মনসিংহ উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
আরএ