দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এ নির্দেশ দেন। মামলায় ডা. মুরাদ হাসানের পাশাপাশি টক-শোর উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী থাকাকালে ডা. মুরাদ হাসান একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক লাইভ টক-শোতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন। অভিযোগে বলা হয়, তার ওই বক্তব্যে জিয়া পরিবারের সুনামহানি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সহসভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ মে আদালত মামলাটি আমলে নিয়ে দুই আসামিকে সমন জারি করেছিলেন। কিন্তু তারা হাজির না হওয়ায় আজ গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।
এমএস/