দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান।
বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এ হামলা সম্পূর্ণ অন্যায়ভাবে চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
/অ