দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।
নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে এসে ঘরে ঢুকে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।
ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে । তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
কে