দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের বসতঘর থেকে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার রাত ১০ টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১ টার দিকে ট্রিপল নাইনে ফোন করে স্বজনরা পুলিশকে হত্যাকাণ্ডের খবর জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত সেটি জানা যায়নি। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কে