দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল আয়োজন করে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে এ মিছিল শৈলকুপা পাইলট স্কুল থেকে শুরু হয়ে ব্রীজ এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেলে আসা ১০–১৫ জন কর্মী মিছিলে হামলা করে।
এসময় গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা সভাপতি মেহেদি হাসানসহ অন্তত পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। অন্যরা ঝিনাইদহ জেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ঘটনাস্থল থেকে শাহজাহান নামের এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ