দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের গহীন এলাকা থেকে বনদস্যুরা সাত জেলেকে অপহরণ করেছে।
সোমবার ও মঙ্গলবার (২৬ আগস্ট) দুই দফায় দাড়গাং নদীসংলগ্ন খাল, হোগল ডোকরা খাল এবং কালির খাল থেকে এসব অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শেখালি এলাকার ছাকাত সরদারের ছেলে ইব্রাহীম সরদার, গফুর গাজীর ছেলে আব্দুল হাকিম, সুজন মুন্ডার ছেলে সুজিত মুন্ডা, কালিঞ্চি এলাকার বোরহান গাজীর ছেলে সাত্তার গজী, কেনা গাজীর ছেলে আকিনুর, কৈখালীর আইনাল গাজীর ছেলে বুলবুল গাজী ও রমজাননগরে তারানীপুর গ্রামের কাদের হোসেনর ছেলে আরাফাত হোসেন।
সহকর্মী জেলেরা জানান, তারা দাড়গাং নদীসংলগ্ন খালে নৌকা ও জাল মেরামত করছিলেন। হঠাৎ ৬-৭ জনের একটি বনদস্যু দল দুই দিনে দুটি ধাপে হামলা চালায়। প্রথমে চারটি নৌকা থেকে চারজনকে অপহরণ করা হয়। এরপর হোগল ডোকরা ও কালির খাল থেকে আরও তিনজনকে তুলে নিয়ে যায় তারা।
৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলে সুজিত মুন্ডা জানান, ‘মুন্না বাহিনী’ নামে নতুন এক বনদস্যু দল এ অপহরণের ঘটনা ঘটিয়েছে।
ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু বলেন, মুক্তিপণ হিসেবে মাথাপিছু ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। এছাড়া স্থানীয় সহযোগিরা কয়েক দিন আগে বনদস্যুদের জন্য ২৫-৩০ হাজার টাকার কাঁচামাল বাজারও করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, বর্তমানে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। ১ সেপ্টেম্বর থেকে অনুমতি নিয়ে জেলেরা মাছ ধরতে পারবেন। খালে নৌকা প্রস্তুতের সময় কয়েকজন জেলে অপহৃত হয়েছেন বলে খবর পেয়েছেন তিনি।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। বনদস্যুদের সহযোগিতা বা তাদের জন্য বাজার করে দেওয়ার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ