দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকলের ঘটনা ঘটেছে। এই ঘটনা ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছিল। পরে ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসলেও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় গফরগাঁও রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। এ কারণে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া আরও বলেন, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
আরএ