দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষক নির্যাতনের ঘটনায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন চলছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বাহেরচর বাজারে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
জানা গেছে, এর আগে টানা তিন দিন ধরে শুধু চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হলেও বৃহস্পতিবার থেকে তা ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। সকাল থেকেই সব স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত রোববার (২৪ আগস্ট) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে মসজিদের খুতবায় চাঁদাবাজির প্রসঙ্গ তোলায় চরমোন্তাজ লক্ষ্মী বেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফের ওপর স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও তার সহযোগীরা প্রকাশ্যে হামলা চালায়। পরে ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নেয়। এতে তিনি গুরুতর আহত হন।
বর্তমানে আহত শিক্ষক আবু হানিফ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
/অ