দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বেসরকারি এম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক বিজয় (৩০) ও বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার রোজিনা বেগম (৫০)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত নয়টার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গাড়িটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের কর্মচারীরা জানায়, আড়াই বছরের অসুস্থ এক শিশুকে নিয়ে যেতে হাসপাতালে অ্যাম্বুলেন্সে বসেন চালক। গাড়ি চালু করতেই হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে চালকসহ অ্যাম্বুলেন্সে উঠে বসার প্রস্তুতি নেওয়া রোগীর এক স্বজনও দগ্ধ হয়।
ফায়ার সার্ভিস জানায়, মালিকানাধীন এম্বুলেন্সটিতে করে সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলগামী রোগী উঠানোর সময় গাড়িতে আগুন জ্বলে উঠে। আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিস মন্ডলপাড়া স্টেশনের একটি ইউনিট দ্রুত হাসপাতালে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রোগী উঠার আগে চালক ইঞ্জিন চালু করতেই স্পার্ক থেকে ভেতরে জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়। এতে চালক ও রোগীর একজন স্বজন দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই চালককে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এছাড়া দগ্ধ রোজিনা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
/অ