দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়, তাহলে এটা কি দলীয় সরকার বাস্তবায়ন করবে? যদি তা না হয়, তাহলে জুলাই অভ্যুত্থানে বাচ্চাদের প্রাণ দেওয়া রক্তপাত অর্থহীন হয়ে গেল না? তাহলে আমাদের জাতি কবে মুক্তি পাবে? তারা তো একটা মুক্তির জন্য লড়াই করেছিল বৈষম্যের বিরুদ্ধে। এটা কোনো দলের এচিভমেন্ট নয়। এটা ছাত্র-জনতার এচিভমেন্ট।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তানিয়া রব দেশের নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে বলেন, ১৪ বছর ধরে দেশে নির্বাচন হয়নি। নতুন প্রজন্মের ভোটার জানে না কিভাবে ব্যালট দিতে হয়। তাই নির্বাচন ফিরিয়ে আনা এবং রাজনীতিতে সংস্কার আনা জরুরি।
তিনি আরও বলেন, রাজনীতিতে দলীয় স্বার্থের বাইরে চিন্তা করার সুযোগ নেই। রাষ্ট্রের উচ্চ কক্ষ গঠনের জন্য দলের বাইরে বিশেষজ্ঞ ও শিক্ষিত মানুষদের অন্তর্ভুক্ত করতে হবে। যাতে রাষ্ট্রের সকল সুবিধা, কষ্ট ও আকাঙ্খা বোঝা যায়।
ঐক্যমত কমিশনের আলোচনা নিয়ে তিনি বলেন, দূরদর্শিতার অভাব এবং পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করেছি। সংস্কার কমিশনের মাধ্যমে সিদ্ধান্ত হবে এবং জনগণই নির্ধারণ করবে দলগুলো তা মানলো কি না।
তানিয়া রব পিআর পদ্ধতির পরিবর্তে বিদ্যমান অঞ্চলভিত্তিক আসন বিন্যাসকেই যথোপযুক্ত মনে করেন।
সভায় উপস্থিত ছিলেন- জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও নেতা প্রফেসর মনসুর হক।
জে আই/আরএ