দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক মাহফুজুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা শহরের হরি কুমারিয়া আজমত আলী হাসপাতালের পেছনে তাইমুর অ্যাপার্টমেন্ট (১০ তলা) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহফুজুর ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার রায়পুর গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে। মাহফুজুল মাদারীপুর শহরে থেকে তার দুলাভাই শাজাহান খানের সার্বিক পরিবহন পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এরপর থেকেই জেলহাজতে রয়েছেন তিনি। তাদের পারিবারিক ব্যবসা সার্বিক পরিবহন পরিচালনা করেন তিনি এবং শাজাহানের অর্থের জোগান দিয়ে আসছিলেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন শাজাহান খানের শ্যালককে গ্রেপ্তারের বিষয়টি জানান। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করেননি।
/অ