• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

দুবাই যাওয়ার স্বপ্নে যশোরে একাধিক পরিবার নিঃস্ব

যশোর প্রতিনিধি
  ২০ আগস্ট ২০২৫, ১২:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দুবাই প্রবাসের স্বপ্ন দেখিয়ে কোটি টাকার প্রতারণা করেছেন যশোরের বেজপাড়া এলাকার শাওন সাহা। এখন তিনি পলাতক। ভুক্তভোগীদের অভিযোগে শাওন তার ছোট ভাই সবুজ সাহা ও স্ত্রী পূজা সাহার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় তিনটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রতারক শাওনের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন শহরের আরজু আহমেদ। স্ত্রীর গহনা বিক্রি, ছোট ভাইয়ের মোটরসাইকেল বিক্রি এবং সুদে ধার করে মোট ৪ লাখ টাকা দেন তিনি। প্রমাণস্বরূপ নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিও করেছিলেন। তবে টাকা নেওয়ার পর নানা অজুহাতে সময়ক্ষেপণ করে হঠাৎ উধাও হয়ে যান শাওন।

হতাশ আরজু বলেন, বিদেশ যাওয়ার স্বপ্নে সবকিছু হারালাম। সংসারে অশান্তি নেমেছে। আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খুঁজে পাচ্ছি না।

শহরের আরএন রোডে মোটর পার্টস দোকানের কর্মচারী আশিকুর রহমান মালিকের কাছ থেকে ধার নিয়ে ৫ লাখ ২০ হাজার টাকা দিয়েছিলেন শাওনকে। কিন্তু এখন দেনাদারের চাপে দিশেহারা। তিনি অভিযোগ করে বলেন, টাকা নেওয়ার আগে শাওন প্রতিদিন ফোন দিতো। পরে আচরণ পাল্টে যায়। এখন তার পরিবারের কাছে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দিচ্ছে।

প্রতারণার শিকার হয়েছেন শাওনের চাচাতো ভাই রনি সাহাও। গেল ১৩ আগস্ট দুবাই যাওয়ার জন্য ৩ লাখ টাকা আগাম দেন তিনি। তবে ভিসা পাওয়ার আগেই ১৮ আগস্ট থেকে যোগাযোগ বন্ধ করে দেন শাওন। এ ঘটনায় তিনিও থানায় অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া আরও অভিযোগ রয়েছে, চৌগাছার ট্রাকচালক মহসিনের কাছ থেকে ১ লাখ টাকা, বেজপাড়ার সোহরাব হোসেনের কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা যশোরের আনিসুর রহমান আনির কাছ থেকে ৩ লাখ ৯২ হাজার টাকা, নিপুনের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা, ব্যবসায়ী সেলিমের কাছ থেকে ৬ লাখ টাকাসহ মোট প্রায় সাড়ে ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন শাওন সাহা।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, দুবাইয়ে পাঠানোর নামে প্রতারণার ঘটনায় শাওন সাহার নামে একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি পলাতক থাকলেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত তাকে আটকের চেষ্টা চলছে।

এমএস/আরএ

  • যশোর
  • উধাও
এ সম্পর্কিত আরও খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ তরুণী আটক
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ তরুণী আটক
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর ৯ দিন পর উদ্ধার
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর ৯ দিন পর উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।