দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
রোববার (১০ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, নওয়াপাড়ার ভাঙ্গাগেট রেললাইনের পাশে কয়লা লোড করতে আসা একটি ট্রাক রেললাইনের ওপর উঠে যায়। এ সময় খুলনাগামী একটি ট্রেন ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকচালক মনোয়ার হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রুটে রেল চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএম/জে আই