দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিছু নাবালক দলের নেতাকর্মী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া নিয়ে ষড়যন্ত্র করছে। আগে বাচ্চা হওয়ায় তাদের মাফ করা হয়েছে। কিন্তু এখন যদি তারা পাগল হয়, তাহলে তাদের মাফ করা হবে না। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আসিনুর রহমান খোকন তালুকদার বলেন, অবুঝ শিশুরা মুখ দিয়ে বলে বেড়াচ্ছে আগামীতে নির্বাচন হবে না। বাচ্চা পোলাপান অবুঝ হলে অনেক কিছুই বলে। তবে আমাদের আন্দোলন সংগ্রামের যতটুকু বয়স, তা তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি। তাই বাংলাদেশের মাটিতে কথা বললে, বুঝে-শুনে কথা বলতে হবে। বাচ্চা হওয়ায় প্রথমে তাদের মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন পাগল হলে তাদের আর মাফ করা হবে না।
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন হাওলাদার।
আরএ