দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় আত্রাই নদীর বেড়িবাঁধের কয়েক সেন্টিমিটার ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে বাঁধটি ভেঙে গেলে তালপাতিলা গ্রামের পাশাপাশি চকবালু, চকরামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয়রা জানায়, গত বছরও একই স্থানে বাঁধটি ভেঙে গিয়েছিল। সম্প্রতি মাসখানেক আগে মেরামত করা হলেও নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভেঙে যায়।
বেড়িবাঁধ ভাঙার সংবাদ পেয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস দেন।
/অ