দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া পশ্চিমপাড়া এলাকার বাসেদ সরকারের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য রাশেদকে খবর দেন। পরে তিনি পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে (আনুমানিক রাত ২টার দিকে) ওই এলাকায় বিদ্যুৎ চলে যায়। সকালে খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। বিদ্যুৎ অফিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খুঁটির ট্রান্সফরমারের লক খোলা অবস্থায় দেখতে পান এবং পরে সেখান থেকে চলে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শকে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের শরীরের ওপরের অংশে বিদ্যুতায়িত হওয়ার চিহ্ন পাওয়া গেছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/অ