দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট সরকারি কলেজ (জসক) শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পুলিশসহ সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের।
আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) এবং পুলিশের উপ-পরিদর্শক আরিফুল ইসলাম (৪৫)। তারা সকলেই বর্তমানে ২৫০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ সকাল থেকে কলেজে অবস্থান নিয়েছিল ও ধর্মঘট পালন করছিল। তারা কাউন্সিলে প্রবেশ করতে কাউকে দেবে না বলে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এসময় তারা স্লোগান দেন- ‘অবৈধ কাউন্সিল, মানি না-মানবো না’, ‘বয়কট বয়কট, টিম-১৬ বয়কট’, ‘একতরফা কাউন্সিল, মানি না-মানবো না’, ‘অর্থের বিনিময়ে কাউন্সিল, মানি না-মানবো না’।
একটি পক্ষ কলেজে অবস্থান নেওয়ায় সকাল ৩টায় কেন্দ্রীয় নেতারা কাউন্সিল করতে ব্যর্থ হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আরেকপক্ষ কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল নিয়ে কলেজ ফটকের দিকে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে সংঘর্ষে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
/অ