দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি শোকসভা থেকে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
আটকরা হলেন- সারোয়ার জাহান নাঈম (৪০) এবং রাসেল শিকদার (৩২)।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সদস্য গোপনে কোচিং সেন্টারে দোয়া ও গণভোজের আয়োজন করছিল। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়, তবে পুলিশ দেখার আগেই অন্যান্যরা পালিয়ে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান বলেন, নিষিদ্ধ সংগঠন গোপনে এমন আয়োজন করলেও স্থানীয়রা হাতেনাতে ধরেছে। দেশের মানুষকে সতর্ক থাকতে হবে।
/অ