দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনা জেলা শহরের বিএডিসি ফার্মের ভেতরে সেচ বিভাগের পরিত্যক্ত একটি পুরাতন ভবন ভাঙার কাজ করতে গিয়ে দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
/অ