দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে অন্তত ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকার একটি বসতবাড়ি থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী। তার বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিলো। বৃহস্পতিবার দুপুরে ওই ঘরে হাতবোমা রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি হাত বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এ ঘটনায় দোষীদের ধরতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ‘আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে, সেজন্য পুলিশের কর্মতৎপরতা চলছিলো। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো রেখেছে তা তদন্ত করা হচ্ছে।’
/অ