দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে হোটেল ব্যবসায়ী ও এক নারী আহত হয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাপিতের বাজারের হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো হোটেলের কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে স্থানীয় গোলাপ হোটেলে এসে সিঙ্গারা খেয়ে টাকা না দিয়ে চলে যেতে উদ্যত হন। অসীম বকেয়া টাকার প্রসঙ্গ তুললে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ কোমর থেকে পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে গুলি চালান।
গুলিবিদ্ধ অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আসা সেলিনা বেগমকেও গুলি করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে গোলাপ পালিয়ে যায়। আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালালেও গোলাপকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে গোলাপ বাবা-মা মারা যাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন এবং সময়ের সঙ্গে মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন।
এলাকাবাসীর দাবি, গোলাপ স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং নিয়মিত অস্ত্রসহ চলাফেরা করতেন। তার প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না।
/অ