দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা মুরাদনগরের রামচন্দ্রপুরে বিষাক্ত মদ (মিথানল) পান করে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) এবং একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে তারা বাজার থেকে বিষাক্ত মদ কিনে পান করলে অসুস্থ হয়ে পড়েন। সকালে দুজনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তপন চন্দ্র সরকারকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে তিনি মারা যান। অপরদিকে, পলাশ চক্রবর্তী মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
বাঙ্গরা বাজার থানা পুলিশ খবর পেয়ে রামচন্দ্রপুর মহাশ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তপনের লাশ দাহের কারণে উদ্ধার করা যায়নি।
এলাকাবাসী জানায়, পূর্বেও একই গ্রামের কয়েকজন ব্যক্তি বিষাক্ত মদ পান করে মারা গেছেন। গত মাসে উত্তর বাখরাবাদ গ্রামের নেপাল পালের ছেলে শ্যামল পাল, এবং কয়েক বছর আগে শুকলাল পাল, সুমন, রুবেলসহ আরও অনেকে মদপানে মারা গিয়েছেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে, যাতে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়।
/অ