দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোপিনাথপুর নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কহিনুর আক্তার।
অভিযানে বাজারের দুটি গোডাউন থেকে ১৫ হাজার ৫৫০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১২৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কহিনুর আক্তার জানান, এসব অবৈধ জাল ব্যবহারের ফলে অসংখ্য মাছ, পোনা, জলজ প্রাণী, জলজ উদ্ভিদ ও খাদ্যকণা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। এতে মাছের প্রাকৃতিক বংশবিস্তার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
আরএ