দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যা মামলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট সাতজনকে আটক করা হলো।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন শাহজালাল (২৫)। তিনি কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) রাতের দিকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। শাহজালালকে সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
আরেকজন মো. ফয়সাল হাসান (২৩)। তিনি পাবনার পাঁচবাড়িয়া উপজেলার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। তাকে গাজীপুর নগরের ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জিএমপি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করেছিলো, যারা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।
/অ