• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর
  • শ্রীবরদী

অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে 

শেরপুর প্রতিনিধি
  ০৯ আগস্ট ২০২৫, ১২:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
অভিযুক্ত স্বামী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
অভিযুক্ত স্বামী খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। একইসঙ্গে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে মো. খলিলুর রহমান (৮০) তার স্ত্রী খোশেদা বেগমকে (৭০) ঘর থেকে টেনে এনে উঠানে ফেলে দেন। এর আগে ঘরের সামনে উঠানে কোদাল দিয়ে একটি গর্ত খুঁড়ে রাখেন। পরে সেই গর্তে স্ত্রীকে শুইয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসুস্থ বৃদ্ধা আত্মরক্ষায় চিৎকার করলে ক্ষিপ্ত স্বামী তাকে সজোরে চড় মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন।

এদিকে, পরিবারের একজন সদস্য এই মারধরের ভিডিও নিখুঁতভাবে ধারণ করলেও সাহায্যের চেষ্টা করেননি। পাশেই কয়েকজন দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।

স্থানীয়রা জানায়, ভিডিওটি তাদের নাতি মো. খোকন (১৯) ধারণ করে ফেসবুকে পোস্ট করেন, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়।

প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোশেদা বেগম। স্থানীয়দের অভিযোগ, স্বামী তার সঠিক চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্ত্রী বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে তিনি এ নৃশংস আচরণ করেন।

পাশের বাড়ির বাসিন্দা সুজন জানান, খলিলুর রহমান ঝামেলা এড়িয়ে চলেন এবং গরিব মানুষ। গতকালই তিনি স্ত্রীর জন্য একটি চেয়ার কমোড কিনে আনেন। তবে স্ত্রীর অসুস্থতা ও দৃষ্টি সমস্যার কারণে কথা না শোনায় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেন তিনি।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ আটক ৮ 

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ভিডিওটি দেখা হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/অ

  • শেরপুর
  • জীবিত কবর
  • স্বামী
এ সম্পর্কিত আরও খবর
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
সুপেয় পানি থেকে এখনো বঞ্চিত গারো পাহাড়ের বাসিন্দারা
সুপেয় পানি থেকে এখনো বঞ্চিত গারো পাহাড়ের বাসিন্দারা
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।