দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায়ের চেষ্টার অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সদর উপজেলার খুনুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. মহিউর রহমান মশাল, কুমড়ারচর গ্রামের আক্কাস আলীর ছেলে মো. মমিনুল ইসলাম মমিন, চরশ্রীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রসুল মিয়া, পাইকারতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. রায়হান হোসেন এবং পূর্ব খাসপাড়া গ্রামের জহুর আলীর ছেলে মো. শান্ত মিয়া।
পুলিশ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে পাঁচ পরীক্ষার্থীর শরীরে অভিনব কায়দায় লুকানো ডিজিটাল ডিভাইস ও কানে ক্ষুদ্র ইয়ারফোন পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, জনপ্রতি ১৮ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার চুক্তিতে তারা ওই ডিভাইস ব্যবহার করছিল।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, একটি সংঘবদ্ধ চক্র চাকরির প্রলোভন দেখিয়ে পরীক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রশিক্ষণ দেয়। পরে বিশেষভাবে তৈরি পোশাক ও জুতার ভেতরে ডিভাইস লুকিয়ে তাদের পরীক্ষার হলে পাঠানো হয়।
তিনি বলেন, আমরা পুরো চক্রটিকে শনাক্ত করতে কাজ করছি। আটক পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জে আই