দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে সদাইপাতি নামক দোকানের মালিক শাহ ফয়জুর রহমান রুবেল (৫২) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার শিকার হন তিনি।
নিহত রুবেলের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তবে তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যায় একদল দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে রুবেলের ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালকেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
/অ