দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরে সড়কের পাশ থেকে সাইদুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর সুগারমিলস উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রাইভেটকারের চালক ছিলেন এবং কোথাও থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে স্থানীয়রা একটি প্রাইভেটকারে রক্তের দাগ দেখতে পান এবং গাড়ির পাশে ড্রেনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলেই মনে করা হচ্ছে। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/অ