দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের ডাসার উপজেলায় শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযান চালানো হয় ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (সাবেক সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ) এবং শশিকর শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ে।
দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ৬ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, যা অনিয়ম বা দুর্নীতির শামিল। এ বিষয়ে প্রাথমিক তথ্য ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ রোববার পর্যন্ত সময় নিয়েছে।
অন্যদিকে, শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ে একাধিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক অনিয়ম প্রমাণিত হয়েছে বলে জানান তিনি। সেখানে বিভিন্ন দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, উক্ত কলেজের অধ্যক্ষের স্ত্রী ভারতে অবস্থান করলেও বাংলাদেশ থেকে নিয়মিত বেতন নিচ্ছেন, যা সত্য বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় তিনি বেতন নিচ্ছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি আইন ও বিধি বহির্ভূত হলে দুদক কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
/অ