দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার হত্যা মামলার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন খান মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে নগরীর কাউনিয়া বাগান বাড়ি মিল্টনের নিজ বাসা থেকে গ্রেফতার করে বরিশাল নগর গোয়েন্দা পুলিশ। এই তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন।
তিনি বলেন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার হত্যার ঘটনায় পাঁচ নম্বর আসামি রিয়াজ উদ্দিন খান মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। মিল্টন লিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলা সূত্রে জানা যায়, পারিবরিক দ্বন্দ্বের জেরে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিল্লাহ বাড়ি এলাকায় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তখন লিটনের মা, ভাই ও বোন গুরুতর আহত হন। লিটন হত্যার ঘটনায় বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন বোন মুন্নি সিকদার।
এফএইচ/