দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নয়ন সিকদার (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) রাতে মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন শহরের গলাচিপা এলাকার জালাল সিকদারের ছেলে। তিনি একটি হোসিয়ারিতে কাজ করতেন।
এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল কিশোর অস্ত্রশস্ত্র নিয়ে বোয়ালিয়া খালের রাস্তার পাশে বালু রাখার স্থানের দিকে দৌড়ে যান। কিছুক্ষণ পর আাবার সেখান থেকে তাদের বেরিয়ে যেতে দেখা যায়। এরপরই দুই যুবক কাঁধে ভর করে নয়নকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জালাল সিকদার জানায়, আমার ছেলেকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। তবে কারা হত্যা করেছে জানি না।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া জানায়, নিহতের কানের নিচে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয় একটি ছেলে রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে হাসাপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানায়, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই হত্যাকারীদের গ্রেফতার করতে পারব।