দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এতে ঘটনার ১০ঘন্টা পর আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১৪ এর সিপিসি-৩ টিমের সদস্যরা।
এর আগে রোববার সকালে জেলার সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান।
অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
র্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন জানান, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায় এলাকা ছেড়ে। পরে সে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার মেহেদীকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
/অ