দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. শাজাহান হাওলাদার (৫৬) নামে এক কৃষকের বিভিন্ন প্রজাতির শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে গাছ কাটার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাধারণ জনগণ।
এসময় উপস্থিত ছিলেন- মো. শাজাহান হাওলাদার, মো. শাহজামাল হাওলাদার, মো. ইলিয়াস চৌকিদার, মনিরুল ইসলাম চৌকিদার, দলিল উদ্দিন হাওলাদার, সালাম হাওলাদার, বাদল হাওলাদার, মুজাম্মেল হাওলাদার ও নয়নসহ প্রায় অর্ধশত মানুষ।
ভুক্তভোগী মো. শাজাহান হাওলাদার ও মো. শাহজামাল হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের নিজ জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির শতাধিক ফলের গাছ কেটে ফেলেছে মজিদ বেপারী, আজিত বেপারী, ফয়সাল বেপারী, সলেমান, ময়াজ্জেম, কাইয়ুম ও শাহীন। আমরা তাদের নামে মামলা করবো। প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি আমরা।
এ বিষয়ে প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ফলের গাছ কাটার বিষয়টি অবগত আছি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরএ