• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

‘আমার ছেলেডারে ডাইক্যা ওসি স্যার জেলে ডুকাইয়া দিলো’

ময়মনসিংহ প্রতিনিধি
  ২৯ জুলাই ২০২৫, ০৯:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ভুক্তভোগী আনারা বেগমের ছেলে আলামিন। ছবি: সংগৃহীত
ভুক্তভোগী আনারা বেগমের ছেলে আলামিন। ছবি: সংগৃহীত

‘থানায় দরবারের কথা কইয়া ওসি স্যার আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া জেলে ডুকাইয়া দিলো। এ সময় ওসি স্যারের হাতে-পায়ে দইরাও কোনো লাভ হইলো না। টেহা আর ক্ষমতার কাছে বিক্রি হইয়া এই কাজ করছে ওসি স্যার। বাপ মরা ছেলেডারে কষ্ট কইরা পড়াশোনা করাইছি। নিজের টেহায় জমি কিন্না এমন হইবো কোনো দিন ভাবতেও পারি নাই।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চোখের পানি ফেলে কথাগুলো বলছিলেন ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আনারা বেগম।

জমি নিয়ে কয়েক বছর ধরে আনারা বেগমের সঙ্গে বিরোধ চলছে প্রকৌশলী মনিরুজ্জামানের। আনারা বেগম বলাশপুর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। আর মনিরুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের উপপ্রধান প্রকৌশলী।

জানা যায়, ২০২১ সালে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় দালালের মাধ্যমে স্বামীর পেনশনের ১৭ লাখ টাকায় ৩ দশমিক ৬০ শতাংশ জমি ক্রয় করেন আনারা বেগম। কিন্তু একই দাগে ২০০৮ সালে ৪ শতাংশ জমি কিনেছেন দাবি করে ২০২২ সালে জোরপূর্বক বাউন্ডারি দেন প্রকৌশলী মনিরুজ্জামান। এ নিয়ে ৫ আগস্টের পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি আনারা বেগম এবং তার সন্তানসহ কয়েকজনের নামে থানায় চাঁদাবাজির অভিযোগ দেন মনিরুজ্জামান।

রাজনৈতিক নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে আনারা বেগম এবং তার ছেলে আলামিনকে জমিতে না যেতে চাপ প্রয়োগ করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি সমাধানের জন্য গত শনিবার (২৬ জুলাই) রাতে থানায় দুই পক্ষকে ডাকেন। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সালিসি বৈঠক চললেও সমাধান না আসায় একপর্যায়ে আলামিনকে আটক করা হয়। জমিতে না যেতে স্ট্যাম্পে লিখিত দিতে চাপ প্রয়োগ করেন ওসি। তাতে রাজি না হওয়ায় রাজনৈতিক একটি মামলায় রোববার বিকেলে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভুক্তভোগী আনারা বেগম বলেন, ‘জমির সকল কাগজপত্র দরবারের লোকজন দেইখ্যা যহন বলে আমাদেরটা ঠিক তহনি আলামিনডারে ডাইক্যা ওসি স্যারের রুমে নেয়। আমিও পেছন পেছন ছুইট্যা যাই। তহন ওসি স্যার ছেরাডারে কইতাছে বাইরাইয়া (পিটিয়ে) আড্ডিঘুড্ডি ভাঙ্গাইলাইব। আমি প্রতিবাদ করলে ওসি স্যার কয় এই বেডি ক্যামনে এইনে ঢুকল। পরে অন্য পুলিশ আমারে রুম থাইক্কা বাইর কইরা দেয়।’

আনারা বলেন, ‘এরপর ছেলেডারে যহন লকাপে ঢুকায়, তহন ওসি স্যারের হাতে-পায়ে ধইরা অনুরোধ করি নিরহ ছেলেডারে জেলে ভরলে খারাপ ওইয়া যাইবো। কিন্তু কোনো কথা শুনেনি।’

ক্রয়সূত্রে জমির প্রকৃত মালিকানা দাবি করে মো. মনিরুজ্জামান বলেন, ‘আমার বাউন্ডারি করা জমিতে যখন আলামিনরা অবৈধভাবে প্রবেশ করতে চায়, প্রথমে আমি বাধা সৃষ্টি করি। কিন্তু তাতে কাজ না হওয়ায় রাজনৈতিক নেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়ে কথা বলিয়ে ডিআইজি এবং এসপি স্যারের সাথে দেখা করি। তারা আমাকে আশ্বস্ত করেছে জমিতে অন্য কাউকে যেতে দিবো না। এখন যা করার তারাই করবে।’

মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাজনৈতিক মামলায় আলামিনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার কোনো পদপদবি আছে কি না আমি এখনো নিশ্চিত না।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘আলামিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল। পুলিশ তার খোঁজে বাড়িতেও গেছিল, কিন্তু পায়নি। তাকে আটকের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আলামিনের রাজনৈতিক কোনো পদপদবি আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি তার মোবাইল ফোন থেকে দুটি ছবি দেখিয়ে বলেন, যুবলীগের নেতাদের সঙ্গে আলামিনের ছবি রয়েছে।

থানায় সালিসের কথা বলে কেন আলামিনকে গ্রেপ্তার করা হলো—এমন প্রশ্নে ওসি আরও বলেন, পুলিশ তাকে আগে থেকেই খুঁজতে ছিল, তাই থানায় এলে গ্রেপ্তার করা হয়।

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘৫ আগস্টের পর মানুষ পুলিশের পরিবর্তন চেয়েছিল। আসলে পুলিশের কোনো পরিবর্তন হয়নি। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, এখন যাকে তাকে দোসর ট্যাগ দিয়ে পুলিশ মামলা-বাণিজ্য করছে। আলামিনের ক্ষেত্রেও তা-ই হয়েছে, যা মোটেও কাম্য নয়।’

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি আমি আপনার কাছ থেকে শুনেছি। দেখছি আসলে প্রকৃত ঘটনাটি কী।’

আরএ

  • গ্রেপ্তার
  • ময়মনসিংহ
এ সম্পর্কিত আরও খবর
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি
ব্রিটিশ পরমাণু সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টা, ২ ইরানি গুপ্তচর গ্রেপ্তার
ব্রিটিশ পরমাণু সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টা, ২ ইরানি গুপ্তচর গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।