দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নূর হোসেন নুরুকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামের কোর্ট হিল চত্বরে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
ডা. শাহাদাত বলেন, এদেশের মানুষের বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই, ভোটাধিকার নেই। আজ একদলীয়ভাবে দেশ চালাচ্ছে সরকার। এই সরকার একদলীয় নির্বাচনের লক্ষ্যে ২০১৮ সালে নির্বাচনের আগে যেভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, ঠিক সেভাবে এখন থেকে গ্রেপ্তার শুরু করেছে।
জনগণ বর্তমান সরকারকে বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এ সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তারা সবসময় মিথ্যাচার করে আসছে। গতকাল আমাদের কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নূর হোসেন নূরকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলার এজাহারে তার নাম ছিল না।
বাকলিয়া, কোতোয়ালি ও চকবাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তল্লাশির নামে পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকরা সরকারের সমালোচনা করলেই তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের মানুষ তাদের গণতন্ত্র ফিরে পাবে না, ভোটার অধিকার ফিরে পাবে না, বাকস্বাধীনতা ফিরে পাবে না।