দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম মহানগরীর রিয়াজ উদ্দিন বাজার ও ওয়াসার মোড় এলাকায় অভিযান চালিয়ে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকা যথাযথভাবে না রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।
অভিযানে রিয়াজ উদ্দিন বাজারে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকা যথাযথভাবে না রাখায় মেসার্স ভাই ভাই ট্রেডার্স এবং মেসার্স বিএম ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে এবং ওয়াসার মোড় এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় লাইফ কেয়ার মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা ও নুরজাহান ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।